বিসিসিআই’এর অর্থ আত্মসাৎ করার অভিযোগের বিরুদ্ধে লড়াই করবেন ডালমিয়া
সিএবি’র পুননির্বাচিত প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া তার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)’এর উত্থাপিত অর্থ আত্মসাৎ করার অভিযোগের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন।
বাংলা ক্রিকেট এসোসিয়েশন (সিএসি)’র প্রেসিডেন্ট নির্বাচনে কলকাতা’র পুলিশ কমিশনার পি. মুখার্জীর বিরুদ্ধে জয় লাভ করার পর ডালমিয়া বলেন, “আমার সত্যা ঘটনা প্রমাণ করবো। তা করার জন্য আমার একটি খুঁটি দরকার ছিল। প্রধানমন্ত্রী আমাকে নির্বাচন না করার পরামর্শ দেওয়ার পরও আমি শুধুমাত্র এই কারণেই নির্বাচন করেছি।”
ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ক্যারিয়ারের বিষয়েও তিনি বলেন, “গাঙ্গুলি আরও ক্রিকেট খেলতে পারবেন বলে আমি আশাবাদী।”
সম্প্রতি গাঙ্গুলি তার ক্যারিয়ার ধ্বংসের পিছদে ডালমিয়ার হস্তক্ষেপ রয়েছে বলে পরোক্ষভাবে দোষারোপ করেন।
তার বিরুদ্ধে বিসিসিআই’এর ফৌজদারি মামলা দায়ের করা প্রসঙ্গে ডালমিয়া বলেন, “তাদের যা ইচ্ছা তাই করুক। আমি সত্যা ঘটনা প্রমাণ করবোই।”
সিএবি’র নির্বাচনে জয়লাভ করা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা একে--অপরের বিরুদ্ধে কখনও একটি বাজে শব্দ উচ্চারণ করি নাই। নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।”
নির্বাচনে ডালমিয়া প্যানেলের চারজন সদস্য ভাইস--প্রেসিডেন্টের পদে জয় লাভ করে।
