২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড ইনিংস ও ১২০ রানে জয়ী

ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই পাকিস্তানকে ইনিংস ও ১২০ রানে পরাজিত করেছে স্বাগতিক ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 07:36 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

প্রথম ইনিংসে ইংলিশ ফাস্ট বোলার স্টিভ হার্মিসনের দূর্দান্ত বোলিংয়ে পাকিস্তান মাত্র ১১৯ রানে অল আউট হয়। হার্মিসন ১৩ ওভার বল করে মাত্র ১৯ রানের বিনিময়ে ৬ টি উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনে এই ধস নামান। বাহাঁতি ইংলিশ স্পিনার মন্টি পানেসা ৩ টি উইকেট নেন। দলের পক্ষে ইউনিস খান সর্বোচ্চ ৪৪ রান করেন। মোহাম্মদ ইউসুফ দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া শহীদ আফ্রিদির ১৫ রানের স্কোরটি বাদ দিলে দলের আর কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।  

পাকিস্তানের প্রথম ইনিংসের জবাবে ইংল্যান্ড তাদের নির্ভরযোগ্য তরুন ব্যাটসম্যান কুক ও ইয়ান বেলের শতকের উপর ভর করে ৯ উইকেটে ৪৬১ রান তুলে ইনিংস ঘোষণা করে। কুক ১২৭ রান করে ওমর গুলের বলে এলবিডব্লিউ হন। বৃটিশ উইকেট রক্ষক ইয়ান বেল ১০৬ রানে অপরাজিত থাকেন।

৩৪২ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। শুরুটা মোটামুটি ভালো করলেও শেষপর্যন্ত হার্মিসন ও পানেসা’র দুর্দান্ত বোলিং তান্ডবে  ভেঙ্গে পড়ে পাকিস্তানি ব্যাটিং লাইন। মাত্র ২২২ রানে গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। দলের পক্ষে ইউনুস খান সরর্বাচ্চ ৬২ রান করেন। হার্মিসন ও পানেসা উভয়েই ৫ টি করে উইকেট নিয়ে এই বিশাল জয়ের নায়কে পরিনত হয়েছেন।  বাহাঁতি স্পিনার মন্টি পানেসা ৯৩ রানে তুলে নিয়েছেন ৮ টি উইকেট। দুই ইনিংসে ৭৬ রানের বিনিময়ে ১১ টি উইকেট নিয়ে স্টিভ হার্মিসন টেস্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

এই জয়ের মধ্য দিয়ে ইংল্যান্ড ৪ টেস্টের সিরিজে ১--০ ম্যাচে এগিয়ে থাকলো।