২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফরের জন্য বিসিবি’র নতুন দল ঘোষণা: সুজন ম্যানেজার, মেহরাব অধিনায়ক

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

রোববার বিসিবি পাকিস্তান সফরের জন্য জাতীয় ক্রিকেট একাডেমি দলের ম্যানেজার হিসেবে তার নাম ঘোষণা করে।

মেহরাব হোসেনকে ১৪ সদস্য বিশিষ্ট ওই দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।

দলের অন্য খেলোয়াররা হলেন নাজমুস সাদাত, জহিরুল ইসলাম, উত্তম সরকার, মার্শাল আইয়ুব, নাদিফ চৌধুরী, সাগীর হোসেন পাভেল, মাহমুদুল্লাহ রয়েদ, মোশারফ রুবেল, সোহরাওয়ার্দী শুভ, জিয়াউর রহমান, শাফাক আল জাবির, দোলার মাহমুদ এবং নাজমুল হোসেন।

অ্যালিস্টার ডি উইন্টার কোচ এবং স্যামুয়েল বায়ার্ন ফিজিও ও মোহাম্মদ সালাউদ্দিন কম্পিউটার অ্যানালিস্ট হিসেবে দলের সাথে থাকবেন।