২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলি ক্রিকেট দলের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে ব্রিটিশ মুসলামন ছাত্ররা

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এসে পড়েছে বিশ্বের ক্রিকেট অঙ্গণে। লেবাননে ইসরাইলি বোমা হামলার কারণে ক্ষুব্ধ ব্রিটিশ মুসলিম ছাত্ররা জানিয়েছে, আগামী মাসে স্কটল্যান্ডে ইসরাইলি ক্রিকেট দলের সফরের সময় তারা প্রতিবাদ জানাবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 01:18 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

আগামী ৩-৯ আগস্ট ইউরোপীয় দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়নশিপ আসরের পাঁচটি ম্যাচ খেলবে ইসরাইলি ক্রিকেট দল।

মুসলিম ছাত্রদের সংগঠন এফওএসআইএস’এর নেতা ফয়সাল হানজা বলেন, “ইসরাইলি ক্রিকেট দল স্কটল্যান্ডে খেলবে এটা আসলেই অচিন্তনীয়। প্রস্তাবিত ম্যাচগুলো বাদ না দেওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে।”

টুর্নামেন্টের আয়োজক ইউরোপীয় ক্রিকেট কাউন্সিল (ইসিসি) জানায়, ইসরাইলের সফর বাতিলের কোনও পরিকল্পনা তাদের নেই ।