২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার হুমকির পর ইরাকের ফুটবল কোচের পদত্যাগ

ইরাকের জাতীয় ফুটবল দলের কোচ আকরাম আহমেদ সালমান ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়ার পর তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 11:19 AM

Updated : 26 Apr 2022, 03:50 PM

ইরাকি ফুটবল ফেডারেশনের নিরাপত্তা বাহিনীর প্রধান জেনারেল আহমেদ আব্বাসের কাছে কোচ সালমান তার পদত্যাগ পত্র জমা দেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

আব্বাস বলেন, “হত্যার হুমকি পাওয়ার পর তিনি ইরাকি ফুটবল দলকে অনুশীলন করাতে অস্বীকৃতি জানিয়ে পদত্যাগ করেছেন।”

তবে হুমকি টেলিফোনে না কি পত্রের মাধ্যমে দেওয়া হয়েছে তা কোচ জানাননি।

আব্বাস জানান, “হত্যার হুমকি প্রদানকারী সালমানকে বলেছে, আমরা আপনাকে এবং আপনার পরিবারের সদস্যদের চিনি এবং ঠিকানাও জানি। ইরাকি ফুটবল দলের অনুশীলন ত্যাগ করেন। তা না হলে আপনিসহ পরিবারের সদস্যদের হত্যা করা হবে।”

ইরাকি ক্রীড়া কর্মকর্তাদের অপহরণ ও হত্যাকারীদের এটি নতুন হুমকি। এই মাসের প্রথম দিকে ইরাকের জাতীয় অলিম্পিক কমিটির চেয়ারম্যান এবং তায়কনদো ও বক্সিং ফেডারেশনের শীর্ষ ৩০ জনের বেশি কর্মকর্তাকে অপহরণ করে অজ্ঞাত অপহরণকারী বাহিনী।