২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ’তে যোগ দিচ্ছেন কার্রিক

ইংল্যান্ড ফুটবল দলের মধ্যমাঠের খেলোয়াড় মাইকেল কার্রিক টোটেনহ্যাম ক্লাব ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন। ওল্ড ট্রাফোর্ড জায়ান্ট ম্যান ইউ’এর ওয়েব সাইট থেকে এই তথ্য পাওয়া যায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2006, 10:15 AM

Updated : 26 Apr 2022, 03:50 PM

২৫ বছর বয়সী কার্রিকের সাথে ব্যক্তিগত সকল বিষয়ে ম্যান ইউ কর্তৃপক্ষের চুক্তি সম্পাদিত হয়েছে। সোমবার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ম্যান ইউ এক বিবৃতিতে জানায়, “ম্যানচেস্টার ইউনাইটেড এবং টোটেনহ্যাম ক্লাব মাইকেল কার্রিকের ট্রান্সফারের বিষয়টিতে সম্মত হয়েছে। সোমবার তার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হবে।”

ডাচ স্ট্রাইকার রুড ভ্যান নিস্টেলরয় ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চলে যাওয়ার মাত্র এক ঘন্টার পর দুই ক্লাবের মধ্যে মাইকেল কার্রিকের বিষয়ে চুক্তি সম্পাদনের সংবাদটি জানা যায়।

ওয়েস্ট হ্যামের সাবেক তারকা কার্রিক ২০০৬ সালের বিশ্বকাপ আসরে ইংল্যান্ড দলের সদস্য ছিলেন।