চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সকল অমীমাংসিত ইস্যু সমাধান
এই বছর ভারতে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে সকল অমীমাংসিত ইস্যু আইসিসি ও অন্যান্য সকলের সাথে আলোচনা করে সমাধান করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা এই তথ্য জানান।
সূত্র জানায়, “মিনি ওয়ার্ল্ড কাপ আসর সম্পর্কে সকল প্রকার অমীমাংসিত ইস্যুর সমাধান হয়েছে।”
১০ দলের অংশগ্রহণে ৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বিশ্ব ক্রিকেট পরিচালনা কাউন্সিল আইসিসি’র কর্মকর্তাদের জন্য হসপিটালিটি বক্স এবং টিকিট বিতরণ সমস্যাও সমাধান করা হয়েছে বলে সূত্র জানায়।
১৯৯৬ সালের বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করার পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে কোনও বড় ধরনের ওয়ান ডে টুর্নামেন্ট আয়োজন হতে যাচ্ছে।
দিবা-রাত্রীর সকল ম্যাচগুলো মুম্বাই, জয়পুর, আহমেদাবাদ ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে।
