পাকিস্তানের বিরুদ্ধে ৪১১/৮ রান করে সুবিধাজনক অবস্থানে স্বাগতিক ইংল্যান্ড
ওল্ড ট্রাফোডে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে স্বাগতিক ইংল্যান্ড সফররত পাকিস্তানের বিরুদ্ধে ভালো অবস্থানে রয়েছে। অলিস্টার কুকের শতকের ওপর ভর করে স্বাগতিকরা টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ড্রিংন্স’র সময় পর্যন্ত আট উইকেটে ৪১১ রান তুলেছে।
ইয়ান বেল ৭৭ রানে ও হারমিসন ৯ রানে অপরাজিত ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ড ২৯২ রানের লিড নিয়ে খেলছিল। হারমিসনের বিধ্বংসী বোলিং-এ পাকিস্তানের প্রথম ইনিংস ৩৮.৪ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায়।
কুক ২৬০ বলে ১৮টি চারের মাধ্যমে ১২৭ রান করে ওমর গুলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে প্যাভিলিয়নে ফিরে যান। পিটারসন ৩৮ ও কলিংউড ৪৮ রান করে ওমর গুলের বলে আউট হন।
ওমর গুল ৯৬ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নেন। আব্দুল রাজ্জাক ও মোহাম্মদ সামি দুটি করে উইকেট নেন যথাক্রমে ৭২ ও ৯৩ রানের বিনিময়ে।
