২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়াবর্ধনে ও সাঙ্গাকারার জোড়া শতক

অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও উইকেট কিপার সাঙ্গাকারার জোড়া শতকের ওপর ভর করে স্বাগতিক শ্রীলংকা সফররত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেষ্টের দ্বিতীয় দিন শেষে দুই উইকেটে ৪৮৫ রানের পাহাড় গড়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 10:34 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

দিন শেষে সাঙ্গাকারা ২২৯ রানে ও জয়াবর্ধনে ২২৪ রানে অপরাজিত ছিলেন। সাঙ্গাকারা ৩০৭ বলে ৩১ চারের সাহায্যে ও জয়াবর্ধনে ৩৫৬ বলে ২৭ চার ও একটি ছয়ের সাহায্যে ডাবল সেঞ্চুরি করেন।

কলম্বো টেষ্টের প্রথম দিনে স্বাগতিকরা সফরকারি দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৬৯ রানে গুড়িয়ে দেয়। একই দিন ব্যাট করতে নেমে স্বাগতিক শ্রীলংকা দুই উইকেটে ১২৮ রান করে।