২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের অধিনায়ক হতে চান জন টেরি

চেলসির তারকা ডিফেন্ডার জন টেরি ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের অধিনায়ক হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 01:13 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

২৫ বছর বয়সী বিশ্বের অন্যতম সেরা রক্ষণভাগের ফুটবলার টেরি ইংল্যান্ডের জাতীয় দলের একজন অপরিহার্য সদস্য।

ইংল্যান্ডের নতুন ম্যানেজার স্টিভ ম্যাকক্লারেন দায়িত্ব গ্রহণের পর অধিনায়ক নির্বাচন করাই এখন প্রধান লক্ষ্য। অধিনায়কত্বের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করা ডেভিড বেকহ্যামের স্থানে অন্য কোন ইংলিশ ফুটবলারকে বসানো হবে তা নিয়ে সমগ্র ব্রিটেন জুড়ে এখর জল্পনা--কল্পনা চলছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

অধিনায়কত্ব পাওয়ার লড়াইটি লিভারপুল ক্লাবের ফুটবলার স্টিভেন জেরার্ডের সাথে হবে বলে মনে করেন চেলসির অধিনায়ক টেরি।

স্টিভেন জেরার্ড ইতোমধ্যেই ইংল্যান্ডের অধিনায়ক হওয়ার ইচ্ছা সকলকে জানিয়েছেন।

জেরার্ড বলেন, “সকল ইংলিশ খেলোয়াড় ও নাগরিকদের মত আমিও ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখি এবং আমি প্রচন্ডভাবে অধিনায়ক হওয়ার জন্য আগ্রহী। তবে এই বিষয়টি নির্ভর করছে ম্যানেজার স্টিভ ম্যাকক্লারেনের সিদ্ধান্তের উপর।”