বিশ্বকাপ ক্রিকেট টিকিট পাওয়ার জন্য ১২১ টি দেশের ভক্তদের আবেদন
১২১ টি দেশের ক্রিকেট ভক্তরা ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেট সরাসরি দেখার জন্য ৮০০, ০০০ টিকিটের আবেদন জানিয়েছে। ২০০৭ সালের বিশ্বকাপ আয়োজকমন্ডলি এই তথ্য জানান।
সোমবার জনগণের মাঝে টিকিট বিক্রির প্রথম পর্ব শেষ হয়। টিকিটের জন্য আবেদনের সংখ্যা বেড়েই চলেছে। তবে ফাইনাল ও সেমি ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য টিকিটের চাহিদা বেশি থাকায় টিকিটের সংখ্যা বাড়ানো হতে পারে বলে আয়োজরা জানান।
বিশ্বকাপ ক্রিকেট আয়োজক কমিটির বাণিজ্যিক ম্যানেজার স্টিফেন প্রাইস বলেন, “আমরা ১২১ টি দেশের ক্রিকেট ভক্তদের কাছ থেকে সরাসরি বা ইন্টারনেটের মাধ্যমে বিশ্বকাপ টিকিটের জন্য আবেদন পত্র পেয়েছি।”
তবে টিকিট পাওয়ার বিষয়টি নিশ্চিত না হওয়ার কারণে বিশ্বকাপ ক্রিকেট দেখতে আগ্রহী ভক্তরা ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরের জন্য বিমানের টিকিট এবং হোটেল রুম বুকিং করতে পারছেন না।
