আন্তর্জাতিক ফুটবল থেকে মার্কিন ফরোয়ার্ড ম্যাকব্রাইডের অবসর
একাধিক বিশ্বকাপ ফুটবল আসরে গোলদাতা একমাত্র মার্কিন ফুটবলার ব্রায়ান ম্যাকব্রাইড আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন।
১৩ বছর আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে কাটিয়ে এই মার্কিন ফরোয়াড মনে করেন এটাই তার অবসর নেওয়ার উপযুক্ত সময়। তিনি ১৯৯৮, ২০০২ ও ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবলে অংশ নেন। যুক্তরাষ্ট্রের পক্ষে ৯৫ ম্যাচে ৩০ টি গোল করেন ম্যাবব্রাইড যা তাকে এনে দিয়েছে মার্কিন ফটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড। খবর বিভিন্ন বার্তসংস্থার।
ম্যাকব্রাইড বলেন, “আমি এই বিশেষ দিনটিতে মার্কিন ফুটবল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাকে চাই যারা আমাকে এবং আমার পরিবারকে সহযোগিতা করেছিল। আমি সত্যিই যুক্তরাষ্ট্র ফুটবল দলকে ভুলতে পারবো না।”
১৯৯৮ সালের বিশ্বকাপ আসরে একমাত্র ম্যাকব্রাইড যুক্তরাষ্ট্রের পক্ষে গোল করেন। ২০০২ সালে পর্তুগাল ও মেক্সিকোর বিরুদ্ধেও গোল করেন তিনি।
