২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা’য় যোগ দেওয়ায় থুরামের শিশুরা আনন্দিত

ফরাসি ডিফেন্ডার লিলিয়াম থুরাম জুভেন্টাস ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার কারণে খুশি কি না তা প্রত্যক্ষভাবে না জানালেও তার সন্তানেরা যে মহাখুশি তা কিন্তু তিনি জানিয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 12:21 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

থুরামের সন্তানদের কাছে বার্সেলোনা প্রিয় হওয়ার কারণ হচ্ছে রোনাল্ডিনহো ও স্যামুয়েল ইতো। এই দু’জনকে কাছ থেকে সরাসরি দেখতে পাবে বলেই শিশুরা মহাখুশি বলে বার্সেলোনার ওয়েব সাইটের মাধ্যমে জানান থুরাম।

থুরাম বলেন, “আমি আমার শিশুদের সাথে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল দেথতে চাই এবং আমি সত্যিই বার্সেলোনার খেলা উপভোগ করি। বার্সা আসলেই সেরা দল।

ম্যাচ ফিক্সিয়ের অভিযোগে অভিযুক্ত ইটালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে স্প্যানিশ ও ইউরোপীয় চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে দু’বছরের চুক্তি করেন এই অভিজ্ঞ ফেঞ্চ ডিফেন্ডার।

থুরাম বলেন, “একজন ফুটবলার হিসাবে বার্সেলোনায় যোগ দিতে পেরে আমি খুব খুশি। বার্সা’র চাইতে সেরা দল বর্তমানে নেই। আমি বার্সা’র জন্য আমার সাধ্য মত সব কিঠুই করবো।”