গত মৌসুমের ‘সিরি এ’ শিরোপা বিজয়ী দল ইন্টার মিলান
গত মৌসুমে জুভেন্টাস ও এসি মিলানের পিছনে থাকা ইন্টার মিলান’কে ইটালিয়ান ঘরোয়া লিগ ‘সিরি এ’ শিরোপা বিজয়ী হিসাবে ঘোষণা করেছে ইটালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।
ম্যাচ--ফিক্সিংয়ের অভিযোগে জুভেন্টাস ও এসি মিলানকে শাস্তি দেওয়ার পর এই ঘোষণা দেওয়া হলো। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এফআইজিসি এক বিবৃতির মাধ্যমে তাদের সিদ্ধান্তের বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, “ম্যাচ--ফিক্সিয়ের দায়ে অভিযুক্ত দলগুলোর উপর শাস্তি জারি করার পর স্বয়ংক্রিয়ভাবে পয়েন্ট তালিকার শীর্ষ দলটিকে বিজয়ী বলে ঘোষণা করা হলো।”
এদিকে ইন্টার মিলানের মালিক ম্যাসিমো মোরাত্তো জানান, দীর্ঘ ১৭ বছর পর গত মৌসুমে তাদের দলের সিরি এ শিরোপা জয় দীর্ঘ দিনের দুঃখ লাঘব করেছে। তবে তারা এই শিরোপা জয়ের জন্য কোন প্রকার আনন্দ উদযাপন করবেন না বলে জানান।
এই শিরোপা জয়ের ফলে ইন্টার মিলান চতুর্দশবার সিরি এ শিরোপা জয় করলো।
ইন্টার মিলান ও রোমা এখন সরাসরি আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ আসরে অংশ নিতে পারবে।
