২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট আগস্টের মধ্যে জমা দিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলোর সদস্যদের তালিকা

ভারতে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আসরে সকল অংশ গ্রহণকারী দলকে ৭ অক্টোবর হতে ৫ নভেম্বরের মধ্যে ৩০ সদস্যের সম্ভাব্য দলের নামের তালিকা চূড়ান্ত করে ৮ অক্টোবর আইসিসি’র কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2006, 10:12 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেন, “আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ গ্রহণকারী দলগুলোকে আট আগস্টের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র কাছে সম্ভাব্য ৩০ সদস্যের দলের নাম জমা দিতে বলা হয়েছে। ৭ সেপ্টেম্বরের পর আইসিসি নির্দেশনায় ১৪ সদস্যের চূড়ান্ত দলগুলোর তালিকা প্রস্তুত করা হবে।”

১০ টি দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আসরের র‌্যাঙ্কিংয়ের শেষটি চারটি দল গ্র“প পর্বের ম্যাচ খেলবে এবং এরপর দু’টি দল চূড়ান্ত পর্বে খেলবে। র‌্যাঙ্কিংয়ের শেষ চারটি দল হচ্ছে - শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে। গ্র“প পর্বের ম্যাচগুলো ১৫ থেকে ২৯ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের ম্যাচগুলো মুম্বাই, আহমেদাবাদ, জয়পুর ও মোহালিতে অনুষ্ঠিত হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার। 

১ ও ২ নভেম্বর মোহালি ও জয়পুরে সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচ মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচসমূহ দিবা--রাত্রিতে অনুষ্ঠিত হবে।