পাঁচ উইকেটে হারিয়ে বাংলাদেশ জিম্বাবুয়ে সফর শুরু করেছে
জয় দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করছে বাংলাদেশ। হারারের আলেকজান্ড্রা স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বুধবার অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়ে বোর্ড একাদশকে পাঁচ উইকেটে হারিয়েছে।
হাবিবুল বাশার টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিং-এ পাঠালে স্বাগতিকরা আট উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ১৯৮ রান তুলতে সক্ষম হয়। স্টাইড্রম দলীয় সর্বোচ্চ ৫৭ রান করেন। হোভ’র অর্ধশতক ও চাওলুকা’র ২৭ রানের উপর ভর করে জিম্বাবুয়ে বোর্ড একাদশ একটি সম্মানজনক স্থানে পৌছাতে সক্ষম হয়।
মাশরাফি ২৯ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করে নেন। এছাড়া, আফতাব, মোহাম্মদ রফিক ও শাহাদত হোসেন রাজিব একটি করে উইকেট নেন।
জবাবে, চার দশমিক এক ওভার বাকি থাকতেই বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়ে ১৯৯ রানের লক্ষ্যে পৌছে যায়। আফতাব আহম্মেদ দলীয় সর্বোচ্চ ৬০ রান করেন। জাভেদ ওমর ৪৫ ও বাশার ৩৮ রান করেন।
