বিসিবি’র ৩ জন পর্যবেক্ষক হারারে যাচ্ছেন
বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে অনুষ্ঠেয় ৫ টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পর্যবেক্ষণের উদ্দেশ্যে বিসিবি’র ৩ সদস্যবিশিষ্ট একটি পর্যবেক্ষক দল বৃহস্পতিবার জিম্বাবুয়ের রাজধানী হারারে যাচ্ছে।
বিসিবি’র এই পর্যবেক্ষকরা হলেন: বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সয়লাব হোসেন টুটুল, আসাদুজ্জামান খসরু এবং অ্যাডভোকেট আফতাবুর রেজা শাহীন।
জুলাইয়ের ২৯ এবং ৩০ তারিখে বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম দুটি ওয়ান ডে ম্যাচে অংশ নেবে। আগস্টের ২, ৪ এবং ৬ তারিখে একই ভেন্যুতে বাকি তিনটি ওয়ান ডে অনুষ্ঠিত হবে।
জিম্বাবুয়ে সফর শেষে বাংলাদেশ কেনিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচের এক সিরিজে অংশ নিতে কেনিয়া সফর করবে। কেনিয়ার বিরুদ্ধে ১২, ১৩ এবং ১৫ আগস্ট তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে বাংলাদেশ।
