এনএফসি খেলায় ৩ টি হ্যাট্রিক
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলায় খুলনা ঝালকাঠির বিরুদ্ধে ৭-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে। পিরোজপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় জিএম মামুন দলের পক্ষে হ্যাট্রিক করেন।
শরিয়তপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রাজবাড়ী শরিয়তপুরকে টাইব্রেকারে ২-১ গোলে পরাজিত করে আঞ্চলিক ফাইনালে উঠেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়কে ৩-- ০ গোলে পরাজিত করে তাদের ফাইনাল পর্বে খেলা প্রায় নিশ্চিত করেছে। তারা এ পর্যন্ত খেলায় পূর্ণ ছয় পয়েন্ট অর্জন করেছে। পরবর্তী খেলায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ড্র করলেই ফাইনালে খেলা নিশ্চিত।
ঢাকা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়কে ৩--০ গোলে পরাজিত করেছে। রুবেল আহমেদ একাই দলের পক্ষে ৩ টি গোল করেন।
হবিগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নরসিংদি সুনামগঞ্জকে ৩-১ গোলে পরাজিত করে আঞ্চলিক সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। ওয়ালিদ একাই দলের পক্ষে ৩ টি গোল করেন।
টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গাজিপুর বিশোরগঞ্জকে একমাত্র গোলে পরাজিত করে আঞ্চলিক সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে।
চুয়াডাঙ্গা ও সাতক্ষিরার মধ্যকার খেলা নির্ধারিত সময়ে ২--২ গোলে ড্র হয়। টাইব্রেকারে চুয়াডাঙ্গা সাতক্ষীরাকে ৪--৩ গোলে পরাজিত করে আঞ্চলিক সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে।
