ঢাকায় অষ্টম স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবা শুরু
বাংলাদেশ দাবা ফেডারেশানের আয়োজনে মঙ্গলবার রাজধানীর দাবা ফেডারেশন মিলনায়তনে এবং জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে ৮ম স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবা প্রতেযোগিতা শুরু হয়েছে।
এবারের আসরে ঢাকার ৫৬ টি স্কুলের ২০০ জন ছাত্রছাত্রী ছাড়াও ভারতের কলকাতা এবং ত্রিপুরা থেকে মোট ১১ জন দাবাড়– অংশ নিচ্ছেন।
এবারের আসরে কেজি থেকে পঞ্চম শ্রেনী, ষষ্ঠ শ্রেনী থেকে দশম শ্রেনী এবং বালিকা- এই তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
খেলার প্রথম দিনে কেজি থেকে পঞ্চম শ্রেনী বিভাগে ১৬ জন ছাত্রী এবং ৫৮ জন ছাত্র তাদের নিজস্ব খেলায় জয়লাভ করেছে।
ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেনী বিভাগে জাতীয় সাব- জুনিয়র চ্যাম্পিয়ন রেজাউল ইসলাম বাবু , কলকাতার সন্দীপন চ্যাটার্জী এবং সত্যজিৎ কুন্ডু , সিমন সিদ্দিকুর রহমান , ত্রিপুরা রাজ্যের অসীম রায় , এবং অনিরুদ্ধ মজুমদারসহ মোট ৩১ জন তাদের প্রথম খেলায় জয়লাভ করেছে।
