রিয়াল মাদ্রিদে যাবেন না আলোনসো
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন লিভারপুলের স্প্যানিশ মিডফিল্ডার জাবি আলোনসো।
বিশ্বকাপ ফুটবলে স্পেনের পক্ষে অংশ নেওয়ার পর ছুটি কাটিয়ে লিভারপুলের অনুশীলন শিবিরে যোগ দেন এই স্প্যানিশ প্লেমেকার।
আলোনসো জানিয়েছেন, এনফিল্ডে তিনি খেলতে চান না। লিভারপুলে থাকার ইচ্ছাই ঘোষণা করলেন তিনি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
আলোনসো বলেন, “আমি লিভারপুলে থেকেই খুশি। অন্য ক্লাবে আমি যোগ দিতে যাচ্ছি এ ধরনের তথ্য আমার কানেও পৌঁছেছে। তবে আমি বলতে চাই, লিভারপুলে দুই মৌসুম কাটিয়ে আমি আনন্দিত এবং আমি এখানেই থাকবো।”
এদিকে লিভারপুলেন ম্যানেজার রাফা বেনিটেজ ইতোমধ্যে জাবি আলোনসোকে বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়েছেন।
