উয়েফা’র প্রেসিডেন্ট পদের জন্য প্লাতিনির মনোনায়ন জমা দিয়েছে ফ্রেঞ্চ ফেডারেশন
ইউরোপীয় ফুটবল পরিচালনা পর্ষদ ‘উয়েফা’র প্রেসিডেন্ট পদের জন্য আনুষ্ঠানিকভাবে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) ফরাসি কিংবদন্তি ফুটবলার মিশেল প্লাতিনির মনোনয়ন জমা দিয়েছে।
এফএফএফ’এর প্রেসিডেন্ট জাঁ--পিয়েরে ইসকালিতেস উয়েফা’র জেনারেল সেক্রেটারি লারস--ক্রিস্টার ওলসনের কাছে চিঠি পাঠিয়ে প্লাতিনির মনোনায়ন জমা দেওয়ার বিষয়টি জানান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সাবেক ফরাসি অধিনায়ক ও কোচ প্লাতিনি বর্তমানে এফএফএফ’এর ভাইস--প্রেসিডেন্ট এবং উয়েফা’র নির্বাহি সদস্য।
প্লাতিনি ২০০৫ সালে উয়েফা’র প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দেওয়ার কথা ঘোষণা করেন এবং এর এক মাস পরে তাকে এফএফএফ’এর সদস্য হিসাবে নেওয়া হয়।
এদিকে উয়েফা কংগ্রেস সূত্রে জানা যায়, ডুসলডর্ফে আগামী বছরের জানুয়ারি মাসে উয়েফা’র প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
উয়েফা’র বর্তমান প্রেসিডেন্ট ৭৬ বছর বয়স্ক সুইডিশ নাগরিক লেনার্ট জোহানসন যিনি ১৯৯০ সাল থেকে প্রেসিডেন্টের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন তিনিও আবার প্রেসিডেন্ট হওয়ার জন্য মনোনায়ন জমা দিয়েছেন। প্লাতিনি ও জোহানসনের মধ্যে লড়াইটি জমবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
