২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনএফসি’র খেলায় ঢাকা, কুমিল্লা, কুষ্টিয়া ও বরিশালের জয়

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ঢাকা মাদারীপুরের বিরুদ্ধে ৩-০ গোলে সহজ জয়লাভ করেছে। সোমবার শরিয়তপুর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 08:54 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

খেলা শুরুর ২৮ মিনিটে মাদারীপুর আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে। খেলার ৩৫ মিনিটে মাহবুব ঢাকার পক্ষে গোল করলে ব্যবধান ২--০ দাঁড়ায়। দ্বিতীয়ার্ধের ৩ মিনিটে গফুর আরেকটি গোল করে দলের বিজয় নিশ্চিত করেন।

ব্রাহ্মণবাড়িয়ার বিরুদ্ধে ১-- ০ গোলে  জয় লাভ করে কুমিল্লা। হবিগঞ্জে অনুষ্ঠিত খেলায় ৬০ মিনিটের মাথায় পিন্টু দাস দলের পক্ষে একমাত্র গোলটি করেন।

মাগুরা স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর খেলায় কুষ্টিয়া যশোরের বিরুদ্ধে একমাত্র গোলে জয়লাভ করে আঞ্চলিক সেমিফাইনালে উঠেছে। বিজয়ীদের পক্ষে খালেক একমাত্র বিজয়সূচক গোলটি করেন।

পিরোজপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর এক খেলায় বরিশাল বরগুনাকে ২--১ গোলে পরাজিত করে। এরফলে বরিশাল আঞ্চলিক সেমিফাইনালে আয়োজক পিরোজপুরের মুখোমুখী হবে।

বিজয়ীদের পক্ষে মাসুদ পারভেজ দুইটি গোল করেন। অপরদিকে মনিরুজ্জামান নান্টু একটি গোল পরিশোধ করে ব্যবধান কমান।

ঢাকা সেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ সেনা বাহিনী বনাম বাংলাদেশ নৌ বাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী বনাম বাংলাদেশ পুলিশের মধ্যে অনুষ্ঠিত খেলা গোল শূন্যভাবে শেষ হয়।