ঢাকায় বৃহস্পতিবার অষ্টম স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবা শুরু
বাংলাদেশ দাবা ফেডারেশানের আয়োজনে বৃহস্পতিবার রাজধানীর দাবা ফেডারেশন মিলনায়তনে ৮ম স্ট্যান্ডার্ড চার্টার্ড স্কুল দাবা প্রতেযোগিতা শুরু হতে যাচ্ছে।
এবারের আসরে ঢাকার ৫৬ টি স্কুলের ২০০ জন ছাত্রছাত্রী ছাড়াও ভারতের কলকাতা এবং ত্রিপুরা থেকে মোট ১১ জন দাবাড়– অংশ নেবে।
জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দাবা ফেডারেশানের সাধারণ সম্পাদক জামিলুর রহমান এই প্রতিযোগিতার ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। এসময়ে আয়োজক স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান এম আমিনূল হক উপস্থিত ছিলেন।
এই প্রতিযোগিতার মধ্য দিয়ে স্কুল পড়–য়ারা দাবা খেলার প্রতি আরো উৎসাহী হয়ে উঠবে এমন আশাবাদ ব্যক্ত করে জামিলুর রহমান বলেন, প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিভাবান তরুন দাবাড়–রা আরো সামনে এগিয়ে আসবে এবং এরাই ভবিষ্যতে দেশের জন্য সুনাম বয়ে আনবে। বিগত কয়েকবছর ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্তৃক স্কুল পর্যায়ে দাবা প্রতিযোগিতার আয়োজনকে একটি মহৎ উদ্যোগ বলে জামিলুর উল্লেখ করেন।
জামিলুর আরো জানান, বরিশালে বিভাগীয় দাবা প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হবার পর এবার আগস্ট মাসে খুলনা এবং চট্টগ্রামে বিভাগীয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এবারের আসরে কেজি থেকে পঞ্চম শ্রেনী, ষষ্ঠ শ্রেনী থেকে দশম শ্রেনী এবং বালিকা- এই তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আসরের প্রতিভাবান যেসব তরুন দাবাড়– অংশ নিচ্ছেন তারা হলেন: জাতীয় সাব- জুনিয়র চ্যাম্পিয়ন রেজাউল ইসলাম বাবু (রেটিং ২১৫৪), কলকাতার সন্দীপন চ্যাটার্জী (২০০২) এবং সত্যজিৎ কুন্ডু (১৯৮৭), সিমন সিদ্দিকুর রহমান (১৯০৩), মোহনা সেনগুপ্ত (১৯০১), ত্রিপুরা রাজ্যের অসীম রায় (১৯১৫), আরিফা খাতুন মনি (১৮১৯) এবং অনিরুদ্ধ মজুমদার (১৬০৪)।
