২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজ সিরিজে অসিদের পরাজয় আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ভাল হয়েছে: ল্যাঞ্জার

গত গ্রীষ্ম মৌসুমে ইংল্যান্ডের কাছে ঐতিহাসিক অ্যাশেজ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া পরাজিত হওয়ার ফলে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ভাল হয়েছে এবং দুই চিরপ্রতিপক্ষের মাঝে প্রতিদ্বন্দ্বিতাও বৃদ্ধি পেয়েছে বলে জানান অসি অভিজ্ঞ উদ্বোধনী ব্যাটসম্যান জাস্টিন ল্যাঞ্জার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2006, 11:17 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

সম্প্রতি ইংলিশ কাউন্টি ক্লাব সমারসেটের পক্ষে সর্বোচ্চ ৩৪২ রান করে ক্যারিবীয় গ্রেট ভিভ রিচার্ডসনের রেকর্ড ভেঙ্গে ফেলেন ল্যাঞ্জার। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ল্যাঞ্জার বলেন, “অ্যাশেজ সিরিজে পরাজিত হওয়ার কথা বলতে আমি ঘৃণা করি কারণ আমিও সেই দলের সদস্য। কিন্তু আমরা পরাজিত হওয়ার ফলে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ভাল হয়েছে। আমরা দীর্ঘ দিন থেকে আন্তর্জাতিক ক্রিকেট ময়দানে রাজত্ব করছি।”

তিনি আরও বলেন, “ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ জয় উভয় দেশের জন্য বড় বিষয়। আমরা জানি, আসন্ন অ্যাশেজ সিরিজে উভয় দলই প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করবে।”