রুনির ক্যাপ ও ট্রফি চুরি
লিভারপুলে অবস্থিত ইংলিশ তারকা স্ট্রাইকার ওয়েন রুনির পৈত্রিক বাড়ি থেকে চুরি হয়ে গেছে ফুটবল স্মরণীয় জিনিসপত্র।
রুনির চুরি যাওয়া জিসিনপত্রের মধ্যে রয়েছে ইংল্যান্ড জাতীয় দলের ক্যাপ, ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবলের শাট, ২০০২ সালের বিবিসি তরুণ ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কারটি। তাছাড়া কিছু অলংকার ও এফএ কাপ ফাইনালের শার্টও চুরি গেছে বাড়িটি থেকে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে রুনির ওয়েস্ট ডের্বির সান্ডফিল্ড পার্কের বাড়ি থেকে জিনিসড়গুলো চুরি গেছে। খবর বিভিন্ন র্ব্তা সংস্থার।
ব্রিটিশ জনগণের কাছে কিংবা ইন্টারনেটে জিনিসগুলো বিক্রির কথা বলা হলে তা পুলিশকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।
