সিনসিনাটি ওপেন টেনিসের সেমি’তে থেমে গেলেন সেরেনা
ইনজুরি কাটিয়ে টেনিস কোর্টে ফেরার পর প্রথম পরাজিত হলেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। সিনসিনাটি ওপেন টেনিসের সেমি ফাইনালে তিনি ৬ - ২, ৬ - ৩ সেটে রুশ প্রতিদ্বন্দ্বি ভেরা জভোনারেভার কাছে পরাজিত হন।
হাঁটুর ইনজুরির কারণে ছয় মাস মাঠের বাইরে থেকে সিনসিনাটি ওপেন টেনিস আসরে ফিরলেও সেরেনা বিশ্ব টেনিস ময়দানে তেমন সুবিধা করতে পারলেন না। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে জয় আদায় করে নিলেও জভোনারেভার কাঠে ধরাশায়ী হন সেরেনা।
জভোনারেভা রোববার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবেন ক্যাটরিনা শ্রেবোতনিকের যিনি ৪ - ৬, ৬ - ৩, ৭ - ৬ (৮/৬) সেটে প্যাটি øাইডারের বিরুদ্ধে জয় পান।
