২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৪ সালের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা চালিয়ে যাচ্ছে কলম্বিয়া

প্রতিবেশী দেশ ব্রাজিলের সাথে যুগ্মভাবে ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল আসর আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে কলম্বিয়ার সরকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2006, 11:56 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

দীর্ঘ দিন থেকে ব্রাজিল ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। এবার তাদের সাথে যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজন করতে হায় কলম্বিয়া। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এই মাসের প্রথম দিকে কলম্বিয়া ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য বাছাই পর্বে অংশ নেওয়ার পরিকল্পনা ঘোষণা করে। কলম্বিয়া ১৯৮৬ সালে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চাইলেও সুযোগ পায়নি।

এই সপ্তাহে কলম্বিয়ার ভাইস-প্রেসিডেন্ট ফার্নান্দো সান্তোস ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল আসর আয়োজনের সম্ভাবনার বিষয়ে দক্ষিণ আমিকান ফুটবল কনফেডারেশন-এর প্রেসিডেন্ট নিকোলাস লিওজের সাথে আলোচনা করেন।

সান্তোস বলেন, “বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়া সহজ বিষয় নয়। তবে আমাদের সুযোগ রয়েছে এবং আমরা আমাদের সাধ্য মত সব চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশ্বকাপ আয়োজক হওয়ার লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতাও হবে যথেষ্ট।”