২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৭ সালে মাঠে ফেরার বিষয়ে আশাবাদী ভন

আগামী বছর অস্ট্রেলিয়া সফরের ওয়ান ডে সিরিজে ফেরার দৃঢ় আত্মপ্রত্যায় ব্যক্ত করেছেন ইংল্যান্ডের ক্রিকেট দলের অধিনায়ক মাইকেল ভন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2006, 11:04 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

গত ফেব্র“য়ারি মাসে ভারত সফরের সময় হাঁটুতে সমস্যা দেখা দেওযার পর থেকে দলের বাইরে রয়েছেন মাইকেল ভন। হাঁটুতে অস্ত্রোপচার করানোর কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক অ্যাশেজ টেস্ট সিরিজ খেলতে না পারলেও একদিনের আন্তর্জাতিক সিরিজে ফেরার বিষয়ে আশাবাদী ভন।

ভন বলেন, “দলে ফেরার জন্য আমাকে আরও পরিশ্রম করতে হবে। তবে আমি আশা করছি, ২০০৭ সালের প্রথম দিকে আমি ক্রিকেট খেলায় ফিরতে পারবো। এ বছরটি আমার জন্য কঠিন ছিল এবং আমি ভেবেছিলাম এ বছরই মাঠে ফিরতে পারবো। কিন্তু হাঁটুতে অস্ত্রোপচার করার কারণে তা আর হয়ে উঠলো না।”

তিনি আরও বলেন, “তবে আমি দ্রুত সেরে উঠছি এবং আবার ক্রিকেট মাঠে ফেরার জন্য অপেক্ষায় আছি।”

২০০৫ সালে মাইকেল ভনের নেতৃত্বে ১৮ বছর পর ইংল্যান্ড অ্যাশেজ ট্রফি জয় লাভ করে। তবে হাঁটুর সমস্যার কারণে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরে দলের সাথে যেতে পারেননি এই অভিজ্ঞ ইংলিশ অধিনায়ক।

২৩ নভেম্বর ব্রিজবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ টেস্টের অ্যাশেজ সিনিজ শুরু হবে।