২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের এনসিএ দলের বিরুদ্ধে খেলবে নেপাল

নেপালের ক্রিকেট দল আগামী মাসে পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমীর বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2006, 11:00 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র মূখপাত্র জানান, আগামী মাসের শেষ দিকে মালয়শিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠেয় এসিসি ট্রফি টুর্নামেন্টে অংশ গ্রহণের আগে প্রস্তুতি নেওয়ার জন্য নেপাল ক্রিকেট দল করাচিতে দু’টি এবং হায়দ্রাবাদে একটি ম্যাচ খেলবে।

৫ আগস্ট সফরকারী নেপাল দল পাকিস্তানে আসবে। ৭ আগস্ট পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমী দলের বিরুদ্ধে হায়দ্রাবাদে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলবে। বাকি দু’টি ম্যাচ ৯ আগস্ট কায়দে আযম পার্কে ও ১০ আগস্ট আজগর আলী শাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

নেপাল দলটিকে প্রশিক্ষণ দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক টেস্ট ব্যাটসম্যান রয় লুকে ডায়াস।