২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচে টাইব্রেকারে পরাজিত ম্যান ইউ

দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচে প্রেটোরিয়াতে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কাইজার চিফসের বিরুদ্ধে টাইব্রেকারে ৪ - ৩ গোলে পরাজিত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2006, 10:57 AM

Updated : 26 Apr 2022, 03:49 PM

ম্যাচের নির্ধারিত সময়ে উভয় দলই গোল করতে ব্যর্থ হয়। খবর বার্তা সংস্থার।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড গত মঙ্গলবার কাইজার চিফসের বিরুদ্ধে জয় আদায় করে নিলেও এই ম্যাচে তাদেরকে গোল করার সুযোগ সৃষ্টি করতে দেয়নি প্রোটিয়াস গোলরক্ষক রোয়েন ফার্নান্ডেজ।

টাইব্রেকারে প্রোটিয়াস গোলরক্ষকই ফিরিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেড-এর বেন ফস্টারের শট।

সফরকারী ইংলিশ ক্লাব দলটি শনিবার ডারবেনে ওরল্যান্ডো পিরাটেসের বিরুদ্ধে ৪ - ০ গোলে জয় পায়।

তবে সফরকারী ম্যানচেস্টার ইউনাইটেডে বিশ্বকাপ ফুটবলে অংশ গ্রহণকারী কোন খেলোয়াড় ছিল না ।