২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে মাগুরার ২-০ গোলে হারিয়েছে নড়াইলকে

মাগুরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়রশীপের ভেন্যু উদ্বোধনী খেলায় স্বাগতিক মাগুরা ২-০ গোলে নড়াইল জেলাকে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2006, 10:38 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

খেলার দ্বিতীয় মিনিটে স্ট্রাইকার সাইফুল ইসলাম গোল করে মাগুরা জেলা দলকে এগিয়ে নিয়ে যান। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে সতীর্থ ফরোয়ার্ড জিল্লুর রহমান লাজুক দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন।

মাগুরা স্টেডিয়ামের এই ভেন্যু উদ্বোধনী খেলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময়ে বাফুফে’র ভাইস প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম বাচ্চু, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মঞ্জুর হোসেন মালু এবং মাগুরার পুলিশ সুপার মিয়া রহমান চৌধুরী মাঠে উপস্থিত ছিলেন।

এদিকে শরীয়তপুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশীপের অপর খেলায় রাজবাড়ী জেলা ময়মনসিংহ জেলার বিরুদ্ধে ১-০ গোলে জয়লাভ করে। খেলার ৬৬ মিনিটে রাজবাড়ী দলের পক্ষে স্ট্রাইকার দিলীপ কুমার রায় জয়সূচক একমাত্র গোলটি করেন।