২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে অনিশ্চিত শোয়েব আখতার

পাকিস্তানের ‘স্পিড স্টার’ শোয়েব আখতার শিগগিরই টেস্ট দলে ফিরতে পারছেন না বলে কোচ বব উলমার আশংকা ব্যক্ত করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2006, 06:58 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

ই্ংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলি’তে অনুষ্ঠেয় ৩য় ও শেষ টেস্টে শোয়েবের খেলার সম্ভাবনা তৈরি হলেও বব উলমার জানিয়েছেন, এ টেস্টে শোয়েব আখতারের খেলার সম্ভাবনা ক্ষীন। উলমার জানান, ‘শোয়েবের পুরোপুরি সেরে উঠতে আরো কিছুটা সময় লাগবে। সে কারণেই শেষ টেস্টে তার খেলাটা অনিশ্চিত হয়ে পড়েছে। পাকিস্তানের জনগণ শোয়েবকে মাঠে দেখতে চাইলেও তাদেরকে মনে রাখতে হবে শোয়েব ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে বাইরে রয়েছে। পুরোপুরি ফিট শোয়েবকে দলে পেতে হলে আরো কিছু সময় দরকার। আমরা শোয়েবকে ঘরোয়া লিগে খেলার কথা বলেছি। তবে তার জন্যও শোয়েবকে অন্তত দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরিচালক আব্বাস জাইদি বলেন, ইংল্যান্ডে পাকিস্তান দলের ফিজিওথেরাপিস্ট এবং প্রশিক্ষকের সাথে শোয়েব সাক্ষাৎ করেছেন। তারা জানিয়েছেন, শোয়েব এক সপ্তাহের মধ্যেই পুরোপুরি ফিট অবস্থায় মাঠে নামতে পারবেন।

শোয়েব আখতার বর্তমানে ইংল্যান্ডে তার কাউন্টি ক্রিকেট দল ওয়ারউইকশায়ারের সাথে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের হয়ে মাঠে নামার আগে শোয়েব ওয়ারউইকশায়ারের হয়ে কয়েকটি ম্যাচে অংশ নেবেন।

এবছর ফেব্র“য়ারিতে অস্ট্রেলিয়ায় হাঁটুর অপারেশনের পর থেকেই দলের বাইরে রয়েছেন পিন্ডি এক্সপ্রেস। জুলাই মাসের শুরুতে পুনরায় গোড়ালির ইনজুরিতে পড়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে দলের বাইরে চলে যান শোয়েব।