২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভিস কাপ টেনিসে বাংলাদেশের টানা তৃতীয় হার

ফিলিপাইনে অনুষ্ঠিত ডেভিস কাপ এশিয়া-ওশানিয়া অঞ্চল গ্র“প-৩ প্রতিযোগিতায় বাংলাদেশ দল শুক্রবার ১--২ গেমে সৌদি আরবের কাছে হেরে টানা তৃতীয় ম্যাচে পরাজিত হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

বাংলাদেশের পৃথুল মন্ডল সৌদি আরবের ফাহাদ আল সাদের কাছে ১--৬ ও ২--৬ সেটে পরাজিত হন। অপরদিকে শিবু লাল প্রথম সেটে সৌদি আরবের ওমর আল থাগিবকে ৭--৬ গেমে পরাজিত  করেন। দ্বিতীয় সেটে শিবু লাল ৪-১ গেমে এগিয়ে থেকে নিশ্চিত জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু দূর্ভাগ্য শিবুর। আহত হয়ে শেষপর্যন্ত মাঠ ছাড়তে হয় তাকে। ফলে তার প্রতিদ্বন্দ্বী ওমর আল থাগিবকেই বিজয়ী ঘোষণা করা হয়।

বিকালের অপর ম্যাচে আহত শিবু লাল মাঠে নামতে সমর্থ হন। সৌদি প্রতিদ্বন্দ্বী বাদের আল মুগাইলকে প্রথম সেটে ৬-২ গেমে ধরাশায়ীও করে ফেলেন। কিন্তু পরের দুই সেটে বাদের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। ফলে বাদের বেশ সহজেই  ৬--৩ ও ৬--২ গেমে শিবুকে পরাজিত করেন।

এর আগে বাংলাদেশ দল বুধবার তাদের প্রথম খেলায় ইরানের কাছে ০--৩ গেমে এবং পরদিন বাহরাইনের কাছে ১--২  গেমে পরাজিত হয়।

ডেভিস কাপে বাংলাদেশ, ইরান ও সৌদি আরব ছাড়াও সিঙ্গাপুর, ভিয়েতনাম, শ্রীলংকা এবং স্বাগতিক ফিলিপাইন অংশ নিচ্ছে।