২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট বিশ্বকাপ আসরকে আর্থিক সমস্যা সমাধানের উপায় হিসাবে ভাবছে ডব্লিউআইসিবি

আগামী বছর ক্যারিবীয় অঞ্চলে অনুষ্ঠেয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আসর শুরু হওয়ার পর ৭০ মিলিয়ন মার্কিন ডলার মুনাফা লাভ করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2006, 12:00 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

স্টেডিয়ামে প্রবেশ মূল্য, টেলিভিশন স্বত্বসমূহ এবং আইসিসি স্পন্সরশিপ চুক্তি থেকে এই মুনাফা অর্থ আসবে বলে বোর্ড জানিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সভায় ডব্লিউআইসিবি’এর অ্যডিটররা আঞ্চলিক ক্রিকেট পরিচালনা পর্ষদকে দেউলিয়া বলে জানিয়েছেন।

বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট থেকে ডব্লিউআইসিবি যদি কমপক্ষে ৫০ মিলিয়ন মার্কিন ডলার মুনাফা আয় করতে পারে তাহলে তাদের আঞ্চলিক ক্রিকেটের অর্থনৈতিক সমস্যা সমাধান হয়ে যাবে।