ইনজুরি থেকে সেরে উঠেছেন ইউনুস
ইনজুরি থেকে সেরে ওঠা পাকিস্তানের সহ--অধিনায়ক ইউনিস খান নর্থহ্যামটনশায়ারের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচে দলকে নেতৃত্ব দিবেন।
২৮ বছর বয়সী ইউনিস হাঁটুর ইনজুরির কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে পারেননি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
২০০৪ সালে বব উলমার পাকিস্তানের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে ইউনুস দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আসছেন। শেষ ১১ টি টেস্টে ৫ াট সেঞ্চুরি করে তিনি যার গড় দাড়ায় ৭৭ রান।
তবে পিঠের ব্যথার কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না পাক অলরাউন্ডার আব্দুর রাজ্জাক, দানেশ কানেরিয়া ও মোহাম্মদ ইউনিফ।
এই তিনজনের বদলে দলে সুযোগ পেয়েছেন - ন্যাটা ব্যাটসম্যান তৌফিক উমর, ফাস্ট বোলার সামিউল্লাহ নিয়াজি এবং রাও ইফতেখার আঞ্জুম।
ওল্ড ট্রাফোর্ডে ২৭ জুলাই ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যেকার দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে।
