২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডন অলিম্পিক বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর হবে: আয়োজক

২০১২ সালের অলিম্পিক আসর অন্যান্য ক্রীড়া আসরের গৌরব খর্ব করে দেবে বলে জানিয়েছেন লন্ডন অলিম্পিক গেমস আয়োজক প্রধান পল ডেইটন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2006, 12:53 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

লন্ডনে অনুষ্ঠেয় ২০১২ সালের অলিম্পিক আয়োজক প্রধান নির্বাহি পল ডেইটন মনে করেন, বিশ্বকাপ ফুটবল আসরের চাইতেও অলিম্পিক দর্শকদের দৃষ্টি কাড়তে সমর্থ হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ডেইটন বলেন, “২০১২ সালের অলিম্পিক হবে বিশ্বের সর্ববৃহৎ শান্তিকালীন ক্রীড়া উৎসব। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল দেখার জন্য জার্মানির স্টেডিয়ামগুলোতে ধারণ ক্ষমতার চাইতেও বেশি দর্শকের সমাগম হয় এবং পৃথিবীর বিভিন্ন স্থানে টেলিভিশনে ফুটবল ভক্তরা বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপভোগ করেন।”

তিনি আরও বরেন, “বিশ্বকাপ আসরের চূড়ান্ত পর্বে ৩২ টি দেশ অংশ নিয়েছে। অপরদিকে অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ২০০ টি ছাড়িয়ে যাবে। অলিম্পিক গেমসে বিশ্বকাপ আসরের মত ১২ টি মাঠে ৭৩৬ জন ফুটবলার অংশ নেবে না। তবে ৩১ টি ভেন্যুতে ১০, ০০০ ক্রীড়াবিদ ২৬ টি ভিন্ন খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে।”

অলিম্পিক গেমসের নয় মিলিয়ন টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে বলে তিনি জানান।