২০১৮ সালের বিশ্বকাপ আয়োজন করতে চায় ইংল্যান্ড
২০১৮ সালে ইংল্যান্ডে বিশ্বকাপ ফুটবল আসর আয়োজন করার ভাল সুযোগ রয়েছে বলে মনে করেন ব্রিটেনের ক্রীড়ামন্ত্রী রিচার্ড ক্যাবোর্ন।
ক্যাবোর্ন বলেন, “আমি মনে করি আমরা যেভাবে আগ্রহ প্রকাশ করছি তাতে বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিয়ে বিশ্বকাপ ফুটবল আয়োজনের বিষয়ে আমাদের ভাল সুযোগ করেছে। আমরা যদি ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজন করতে না পারি তাহলে ক্রীড়ামন্ত্রী হিসাবে আমি অবশ্যই হতাশ হবো।”
১৯৬৬ সালে প্রথমবারের মত ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ ফুটবল আয়োজন করা হয়েছিল এবং সেই বারই বিশ্বকাপ শিরোপা জয় করতে সমর্থ হয় ব্রিটিশরা।
