পাক ক্রিকেটারদের উপর ব্রিটেনের কর আরোপের সিদ্ধান্তে পাকিস্তানের প্রতিবাদ
দ্বৈত কর এড়ানো এবং কর ফাঁকি রোধে ব্রিটিশ কর কর্তৃপক্ষ যে নীতি পালন করে সেটার অধীনে পাকিস্তানি ক্রিকেটারদের উপর ব্রিটিশ সরকারের কর আরোপের অধিকারকে চ্যালেঞ্জ করেছে পাকিস্তানের কর কর্তৃপক্ষ।
বর্তমানে টেস্ট ও ওয়ান ডে সিরিজ খেলার জন্য পাকিস্তান দল ইংল্যান্ডে অবস্থান করছে। ব্রিটিশ রাজস্ব ও শুল্ক বিভাগ পাকিস্তানি খেলোয়াড়দের কর দেওয়ার সিদ্ধান্তটি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’কে জানিয়েছে।
ব্রিটিশ রাজস্ব ও শুল্ক বিভাগের এই সিদ্ধান্তে পিসিবি বিস্ময় প্রকাশ করে জানিয়েছে, গত বছর ইংল্যান্ড দল পাকিস্তান সফরকালে তারা সফরকারীদের উপর কর আরোপ করেননি।
এদিকে বৃটেনের কেন্দ্রীয় রাজস্ব বোর্ড (সিবিআর)’এর একজন কর্মকর্তা পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যেকার দ্বৈত কর এড়ানোর চুক্তি (এএডিটি)’র ১৮ অনুচ্ছেদের আলোকে কর আরোপ করা হয়েছে বলে যুক্তি দেখান। ১৯৮০ সালে উভয় দেশের কর বিভাগ এই চুক্তিটি করে।
