ব্রাজিলীয় কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন পেরেইরা
ব্রাজিলীয় ফুটবল কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন কার্লোস আলবার্তো পেরেইরা। ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশন (সিসিএফ) এই তথ্য জানায়।
জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল আসরে ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের বাজে নৈপুণ্যের কারণে ব্রাজিলীয় কোচের দায়িত্বটি ধরে রাখা পেরেইরার জন্য সামান্য সুযোগই ছিল।
২০০৬ সালের বিশ্বকাপ আসরে শিরোপা প্রত্যাশী হিসাবে খেলা শুরু করলেও ফ্রান্সের কাছে কোয়ার্টার ফাইনালে পরাজিত হয়ে বিদায় ঘটে ল্যাটিন আমেরিকার ফুটবল শক্তিটির।
১৯৯৪ সালে আলবার্তো পেরেইরার হাত ধরেই বিশ্বকাপ শিরোপা জয় করে ব্রাজিল। পেরেইরার তত্ত্বাবধানে ব্রাজিল দল ২০০৪ সালে কোপা আমেরিকা ও ২০০৫ সালে কনফেডারেশন কাপ শিরোপা জয় করে। উভয় আসরেই ব্রাজিলীয়রা চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনাকে পরাজিত করে।
ব্রাজিল ছাড়াও কুয়েত (১৯৮২), সংযুক্ত আরব আমিরাত (১৯৯০), সৌদি আরব (১৯৯৮) এর কোচের দায়িত্ব পালন করেন পেরেইরা।
