২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মহত্যা করেছেন ভারতের সাবেক ফুটবল অধিনায়ক সাথিয়ান

ভারতের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ভি পি সাথিয়ান মঙ্গলবার সকালে চেন্নাই শহরতলীর পাল্লাবারাম এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 11:50 AM

Updated : 26 Apr 2022, 03:48 PM

আত্মহত্যার আগে সাথিয়ানের শার্টের পকেট থেকে একটি চিরকুট পাওয়া গিয়েছে বলে রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

৪১ বছর বয়স্ক সাথিয়ান মৃত্যুর আগে স্ত্রী ও ১০ বছর বয়সী কন্যা সন্তান রেখে যান।

মদপান ও জুয়া খেলার জন্য তার জীবন ফুরিয়ে গেছে তাই তিনি এই মৃত্যুর মত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বলে চিঠিতে তার স্ত্রী অনীতাকে জানান।

তাছাড়া সাথিয়ানের কাছ থেকে আরও তিনটি চিঠি পাওয়া যায় যাতে এআইএফএফ প্রেসিডেন্ট রঞ্জন দাসমুন্সী, ভারতীয় ব্যাংকের ক্রীয়া সম্পাদক ডি ভি সানডার ও গণমাধ্যমের ঠিকানা উল্লেখ করা ছিল।

ময়না তদন্তের পর তার মৃতদেহ রাতেই জন্মভূমি কেরালার কানুরে পাঠিয়ে দেওয়া হয়।

কেরালা পুলিশের পক্ষে সাথিয়ান ফুটবল ক্যারিয়ার শুরু করেন।