শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার টেস্ট সিরিজের ম্যাচ রেফারি শ্রীনাথ
এ মাসের শেষ দিকে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমবারের মত আইসিসি ম্যাচ রেফারি হিসাবে মাঠে নামবেন সাবেক ভারতীয় ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ।
২৭ জুলাই শ্রীলঙ্কার সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচ এবং ৪ আগস্ট পি সারাভানাসুত্তু স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
প্রথমবারের মত আইসিসি ম্যাচ রেফারি হিসাবে দায়িত্ব পাওয়ার পর শ্রীনাথ গত সপ্তাহে লর্ডসে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যেকার টেস্ট চলাকালে লর্ডসে উপস্থিত হয়ে আইসিসি প্রধান ম্যাচ রেফারি রঞ্জন মাধুগালের সাথে ম্যাচ পরিচালনার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আইসিসি’র প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
