২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রোটিয়াসদের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলঙ্কার দল ঘোষণা

আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের কথা মাথায় রেখে শ্রীলঙ্কান নির্বাচকমন্ডলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 10:37 AM

Updated : 26 Apr 2022, 03:48 PM

সম্প্রতি ইংল্যান্ডকে ৫--০ ব্যবধানে ওয়ান ডে সিরিজে পরাাজিত করা লঙ্কান দলে দুইজন খেলোয়াড় দল থেকে বাদ পড়েছে। দল থেকে বাদ পড়েছেন জেহান মুবারক এবং নুয়ান কুলাসেকারা। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

মুবারক ও কুলাসেকারার বদলে দলে জায়গা পেয়েছেন রাঙ্গানা হেরার্থ এবং মার্ভান আতাপাত্তু।

লঙ্কান নির্বাচকমন্ডলির চেয়ারম্যান আশান্থা ডি মেল জানান, ২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেট আসরের কথা মাথায় রেখেই আমরা এই ২০ সদস্যের দল ঘোষণা করেছি।

তিনি বলেন, “আমরা মনে করি নিজেকে মেলে ধরার জন্য খেলোয়াড়দের এটাই সুযোগ। ভাল নৈপুণ্য প্রদর্শনকারী ১৪ জন খেলোয়াড়কে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হবে।”

লঙ্কান দল: সনথ জয়সুরিয়া, উপল থারাঙ্গা, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), তিলাকারাতেœ দিলশান, রাসেল আরনাল্ড, মার্ভান আতাপাত্তু, মাইকেল ভ্যানডট, লিান সামারাবেরা, চামারা কাপুগেদেরা, পারভেজ মাহারুফ, চামিন্দা ভাস, রুচিরা পেরেরা, দিলহারা ফার্নান্ডো, লাসিথ মালিঙ্গা, মালিঙ্গা, মুত্তিয়া মুরালিধরন, রাঙ্গানা হেরার্থ, নুয়ান জয়সা, প্রাসানা জয়াবর্ধনে।