২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল্লাহ আমাকে সফল রান সংগ্রহকারী হিসাবে গড়ে তুলেছে: ইউসুফ

মুসলমান হওয়ার পর পাকিস্তানের মিডল--অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ সফল রান সংগ্রহকারী হিসেবে নিজেকে মেলে ধরতে সমর্থ হয়েছেন। পাকিস্তানি অভিজ্ঞ ব্যাটসম্যান ইউসুফ এ কথা জানান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2006, 01:36 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

মোহাম্মদ ইউসুফ গত বছর খ্রিস্টান ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পূর্বে টেস্ট ক্রিকেটে ইউনুসের রানের গড় ছিল ৪০। কিস্তু ইসলাম ধর্ম গ্রহণের পর তার রানের গড় হয় ৯২ দশমিক ৬৩ রান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ইউসুফ ডাবল--সেঞ্চুরি হাঁকিয়ে দলকে বিপদ থেকে রক্ষা করেন ।

ডাবল--সেঞ্চুরি করার পর ধর্মভীরু ইউসুফ বলেন, “রান আমি করেছি। তকে তা আল্লাহোর জন্য এবং আমি মনে করি সব সময় সব কিছুই আল্লাহর জন্য। মুসলমান হওয়ার পর সব দিক থেকেই আমার উন্নতি হয়েছে।”

তিনি আরও বলেন, “ক্রিকেটার হিসেবে আমি আরও শৃঙ্খলাবদ্ধ হয়েছি কারণ আমি প্রতি দিন পাঁচবার নামায আদায় করি। আমি নিজেকে শক্তিশালী মনে করি কারণ আল্লাহর উপর আমার বিশ্বাস আছে।”