নয়াদিল্লীতে ক্রিকেট জুয়ারি চক্র আটক
পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যেকার ক্রিকেট ম্যাচ চলাকালে উচ্চ প্রযুক্তি সম্বলিত জুয়ারি চক্রের আস্তানায় হানা দিয়ে দিল্লী পুলিশ তিনজনকে আটক করেছে।
আটকৃতরা হল - গাজিয়াবাদ অঞ্চলের ব্রিজ বিহার এলাকার সঞ্জয় আরোরা, পূর্ব দিল্লীর ঝিলমিল কলোনির বাদল চাওলা ও পাওয়ান কুমার।
ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যেকার টেস্ট ম্যাচ চলাকালে বিবেক বিহার এলাকার একটি বাড়িতে হানা দিয়ে পুলিশ ‘ছাত্তা’ নামক সংঘবদ্ধ জুয়ারি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে।
এ সময় পুলিশ সংঘোবদ্ধ জুয়ারি চক্রটির কাছ থেকে ছয়টি মোবাইল ফোন ও একটি রঙিন টেলিভিশন উদ্ধার করে।
