হাঁটুতে ছোট অস্ত্রপোচারের পর ৩ সপ্তাহের জন্যে মাঠের বাইরে থাকবেন রোনালদো
ডান পায়ের হাটুর ছোট অস্ত্রপোচারের পর রিয়েল মাদ্রিদের স্ট্রাইকার রোনালদো তিন সপ্তাহের জন্যে মাঠের বাইরে থাকবেন, প্রিমিয়ার লীগ ক্লাব সূত্র এ তথ্য জানিয়েছে।
“অস্ত্রপোচারটি সফল হয়েছে এবং আমরা আশা করছি তিন সপ্তাহের মধ্যে আবার তিনি খেলায় ফিরে যেতে সক্ষম হবেন”, রিয়েল ডা. এলফোনসো ডিল কোরাল ক্লাবের ওয়েব সাইটে এই কথা বলা হয়।
ব্রাজিল দলের চিকিৎসক জোস লুইজ রুনকো জানান, তার হাঁটুর আসেপাশে কেলসিয়াম বেড়ে যায় এবং বিশ্বকাপ ফাইনালের পরে তা অস্ত্রপেচার করে কমানো হয়, সংস্থার রিপোর্ট।
এদিকে রোনালদোর রুনকো’র ডায়াগনোসিস তার ক্লাব রিয়েল মাদ্রিদে পাঠানো হলে সেখান থেকে জানানো হয়, এই খেলোয়ারের অস্ত্রপচারের প্রয়োজন নেই এবং সেখান থেকে তাকে বিশ্রাম নেওয়ার জন্যে উপদেশ দেওয়া হয়।
২৯ বছরের এই স্ট্রাইকার সামান্য শারীরিক সমস্যায় ভুগছে এবং টুর্ণামেন্টের আগে তার ওজন বেড়ে যাওয়ায় ব্রাজিল ফ্রান্সের সঙ্গে কোয়াটার ফাইনালে হেরে যায়।
জাপানের বিরুদ্ধে দুই গোল এবং ঘানা বিরুদ্ধে একটি গোল করে মোট ১৫ গোল নিয়ে রোনালদো সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন।
