২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ দল নির্বাচকদের নতুন আহবায়ক গর্ডন গ্রিনিজ

বারবাডোসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) এর পরিচালকদের সভা শেষে নতুন আহবায়ক হিসেবে গর্ডন গ্রিনিজকে মনোনীত করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2006, 01:52 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

সাবেক ফাস্ট বোলার এন্ডি রর্বাট ও অফস্পিনার ক্লাইড বার্টসের সাথে নতুন নির্বাচক কমিটিতে যোগ দিলেন সাবেক ক্যারিবীয় উদ্বোধনী ব্যাটসম্যান গ্রিনিজ। এই কমিটিতে একমাত্র নতুন মুখ হচ্ছেন এন্ডি রর্বাট।

এছাড়া সভায় বোর্ড সদস্যরা ব্রায়ান লারাকে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হিসেবে বহাল রেখেছেন।