২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের ৫২৮ রানের জবাবে পাকিস্তান ৩য় দিনের চা বিরতি পর্যন্ত ২৯১/৫

মোহাম্মদ ইউসুফের ১৭তম সেঞ্চুরির ওপর ভর করে পাকিস্তান স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টের তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ২৯১ রান তুলেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 09:53 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

লর্ডসে মোহাম্মদ ইউসুফের এটাই প্রথম সেঞ্চুরি। চা বিরতি পর্যন্ত পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ১৩২ রানে ও আব্দুল রাজ্জাক ২১ রানে অপরাজিত ছিলেন। ইউসুফ ইংলিশ বোলার কলিংউডকে থার্ডম্যান দিয়ে বাউন্ডারির মাধ্যমে সপ্তদশ শতকে পৌঁছে যান । সাতটি বাউন্ডারিতে সাজানো এ সেঞ্চুরি করতে তিনি ১৫৭ বল খরচ করেন।

তিন উইকেটে ৬৬ রান নিয়ে দিনের শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। নাইট ওয়াচম্যান মোহাম্মদ সামি রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান। তিনি জোনসের বলে হগার্ডের তালুবন্দি হন।

কিন্তু পঞ্চম উইকেট জুটিতে ১৭৩ রানের মূল্যবান ইনিংস খেলে পাকিস্তাানকে প্রাথমিক ধস থেকে উদ্ধার করেন অধিনায়ক  ইনজামাম - উল - হক ও মোহাম্মদ ইউসুফ। ইনজামাম তার টানা অষ্টম অর্ধশতক করতে ৮৯ বল খেলেন কিন্তু ফর্মে ইনজি ৬৯ রানে করে শেষপর্যন্ত প্লাংকেটের বলে বোল্ড আউট হন।

পাকিস্তান চার উইকেটে ১৬৫ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায়।     

এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে তিন ব্যাটসম্যানের সেঞ্চুরির সুবাদে নয় উইকেটে ৫২৮ রানে পৌঁছে ডিক্লেয়ার দেয়। কলিংউড ১৮৬ রান , ইয়ান বেল ১০০ রান এবং কুক ১০৫ রান করেন। পাকিস্তানের দানেশ কানেরিয়া ৩টি , আব্দুল রাজ্জাক ২টি এবং শহীদ আফ্রিদি, মো¤ম্মদ সামি ও উমর গুল একটি করে উইকেট লাভ করেন।