ইনজুরির কারণে দেশে ফিরলেন পাকিস্তানি ক্রিকেটার আসিফ ও মালিক
পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট চলাকালে এলবো ইনজুরিতে পড়া পাকিস্তানি পেসার মোহাম্মদ আসিফ ও স্পিনার শোয়েব মালিক শনিবার দেশে ফিরে গেছেন। পাকিস্তান দলের ম্যানেজার জহির আব্বাস এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সিরিজের শেষ দিকে আসিফ আবার ইংল্যান্ড দলের সাথে যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে কিন্তু শোয়েবকে টেস্ট সিরিজের বাইরেই থাকতে হচ্ছে।
আসিফ ও শোয়েবের জায়গায় পাকিস্তান দলে উদ্বোধনী ব্যাটসম্যান তৌফিক উমর ও মিডিয়াম পেসার রাও ইফতেখার আনজুমকে দলে ডাকা হয়েছে।
পাকিস্তান ক্রিকেট অপারেশন ডিরেক্টর আব্বাস জাইদি জানান, দক্ষিণ আফ্রিকায় এ বছরের প্রথম দিকে শোয়েব মালিকের কুনুইতে অপারেশন করা হলেও এখনও তিনি পুরোপুরি ফিট নন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পেসার শোয়েব আখতার ও রানা নভেদ - উল - হাসানকে ছাড়া পাকিস্তানি দূর্বল বোলিং লাইন - আপকে সমর্থন দিতে ইতেমধ্যে বাহাতি মিডিয়াম পেসার সামিউল্লাহ নিয়াজিকে দলে নেওয়া হয়েছে।
