২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে অনিশ্চয়তার অবসান

মুম্বাইয়ে বোমা হামলার পরে ভারতে অনুষ্ঠেয় আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে অনিশ্চয়তা দুর হয়েছে বলে দাবী করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতের এই বানিজ্য নগরীতে গত মঙ্গলবার ট্রেনে ভয়াবহ বোমা হামলার পরে ধারনা করা হয়েছিলো যে কয়েকটি দেশ এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 04:41 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

অক্টোবরের ৭ তারিখ থেকে নভেম্বরের ৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় আন্তর্জাতিক এই প্রতিযোগীতার পাঁচটি ম্যাচ মুম্বাইয়ে হয়ার কথা।

বিসিসিআই’র সুত্র মতে অস্টে্িরলয়া ক্রিকেট বোর্ড ভারতীয় বোর্ডকে চিঠির মাধ্যমে মুম্বাইয়ে এই জঘন্য বোমা হামলার নিন্দা জানিয়েছে।

‘আমরা খুবই আনন্দিত যে অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ড আমাদেরকে পরিপূর্ণ সমর্থন দিয়েছে যা এই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে সব ধরনের অনিশ্চয়তা দুর হয়েছে,’ বিসিসিআই এর সম্পাদক নিরঞ্জন সাহা বলেন।

ভারতীয় ক্রিকেটের ব্যাটিং সম্রাট টেন্ডুলকারের ইঞ্জুরিমুক্ত হয়ে আবার ট্রেনিং ক্যাম্পে যোগ দেয়াতে তিনি আনন্দ প্রকাশ করেন।