ইটালির জুভেন্টাস, ফিওরেন্টিনা, ল্যাজিওকে সিরি-বি এ রেলিগেশন করা হয়েছে
ইটালির ফুটবল লীগে ম্যাচ ফিক্সিং বা ম্যাচ গড়পেটার অভিযোগে ইটালির একটি স্পোর্টস আদালত সবচেয়ে সফল ফুটবল ক্লাব জুভেন্টাসের ২০০৫ এবং ০৬ সালের শিরোপা কেড়ে নিয়ে সিরি-এ (প্রথম বিভাগ) থেকে সিরি বি’তে (দ্বিতীয় বিভাগ) রেলিগেশন করে দিয়েছে। এই রায়ের মাধ্যমে সাবেক চ্যাম্পিয়ন ফিওরেন্টিনা এবং ল্যাজিও ফুটবল ক্লাবকেও একই অভিযোগে অভিযুক্ত করে সিরি-বি এ রেলিগেশন করা হয়েছে।
এবছর মে মাসে জুভেন্টাস ক্লাব এবং ইটালির ফুটবল কর্মকর্তাদের মধ্যেকার গোপন টেলিফোন আলাপ ফাঁস হয়ে যাওয়ায় এই ম্যাচ পাতানোর ব্যাপারটি ধরা পড়ে। সেই সূত্র ধরেই ‘ম্যাচ ফিক্সিং’ এর বিষয়টি প্রমানিত হওয়ায় ইটালির একটি আদালত এই রায় ঘোষনা করে।
ইউরোপীয় ফুটবলের এই বৃহত্তম ‘পাতানো ম্যাচ’ কেলেঙ্কারীর জন্য ইটালির বিখ্যাত ফুটবল ক্লাব এসি মিলানকেও শাস্তি দেয়া হয়েছে। এই শাস্তির ফলে এসি মিলান সিরি-এ তে খেলতে পারলেও তাদের আগের মৌসুম থেকে ৪৪ পয়েন্ট কেড়ে নেওয়া হয়েছে। এর ফলে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন’স লীগে খেলতে পারবেনা এসি মিলান।
আসন্ন ফুটবল মৌসুমে জুভেন্টাস মাইনাস ৩০ পয়েন্ট নিয়ে সিরি-বি এ খেলা শুরু করবে। এতে করে জুভেন্টাসকে অন্তত পক্ষে দু’মৌসুম সিরি বি এ খেলতে হবে। ফিওরেন্টিনা তাদের সিরি-বি মিশন শুরু করবে মাইনাস ১২ পয়েন্ট নিয়ে এবং ল্যাজিও মাইনাস ৭ পয়েন্ট নিয়ে। অপরদিকে এসি মিলান সিরি এ লীগে খেলতে পারলেও তাদের মাইনাস ১৫ পয়েন্ট নিয়ে শুরু করতে হবে। এর ফলে ফিওরেন্টিনা আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লীগ এবং ল্যাজিও ক্লাব উয়েফা কাপে অংশগ্রহন করতে পারবেনা। এই রায়ের বিরুদ্ধে রেলিগেশনপ্রাপ্ত ক্লাবগুলোর কর্মকর্তারা আদালতে আপীল করবেন বলে জানিয়েছেন।
এই ‘অন্যায়’ রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জুভেন্টাস বলেছে, ইটালির ফুটবল কর্র্তৃপক্ষের এই রায় দেশের ক্লাব ফুটবলের প্রতি অবিশ্বাস্য রকমের একটি অবিচার । এসি মিলানও তাদের প্রতিবাদে এই রায়কে বিরাট একটি ‘অন্যায়’ বলে মন্তব্য করেছে।
ফিওরেন্টিনাও এই রায়ের প্রতিবাদ করে জানিয়েছে, তাদের ক্লাবের এই রেলিগেশান মোটেই যুক্তিসঙ্গত নয় এবং তারা এই অন্যায়ের বিরুদ্ধে তাদের যুদ্ধ চালিয়ে যাবে। অপর দল ল্যাজিও’র প্রেসিডেন্ট ক্লডিও লোটিটো বলেন, এই রায়ের বিরুদ্ধে প্রয়োজনবোধে তিনি ইউরোপীয় কোর্ট অব জাস্টিস’এ আপীল করবেন।
এই রায়ের ফলে জুভেন্টাসের তারকা ফুটবলাররা ইটালির অন্য কোনো ক্লাব বা ইউরোপের অন্যন্য ক্লাবগুলোর সাথে কয়েক সৌসুমের জন্য চুক্তিবদ্ধ হতে পারে।
এই শাস্তি ছাড়াও জুভেন্টাসের সাবেক ম্যানেজার লুসিয়ানো এবং সাবেক প্রধান নির্বাহী এন্টোনিও জির্যডোকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এসি মিলানের ভাইস প্রেসিডেন্ট এ্যড্রিয়ানো গ্যাল্লিয়ানিকে এক বছরের জন্য এবং ক্লাব কর্মকর্তা লিয়োনার্দো’কে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ফিওরেন্টিনা ফুটবল ক্লাবের পেসিডেন্ট অ্যান্ড্রিয়া দেল্লা’কে সাড়ে তিন বছর এবং অনারারি প্রেসিডেন্ট দিয়েগো দেল্লা’কে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই রায়ে অপর ক্লাব ল্যাজিও’র প্রেসিডেন্ট ক্লডিও লটিটোকেও তিন বছরের জন্য নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।
